দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিল ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখিয়ে ফেললেন ভিনিসিয়ুস জুনিয়র। মাত্র ২৪ বছর বয়সে বিশ্বকাপে টানা তিনটি গ্রুপ ম্যাচেই গোল করে ইতিহাস গড়েছেন তিনি-যা এর আগে কোনো ব্রাজিলিয়ান করেননি। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ ব্যবধানে দাপুটে জয়ে জোড়া গোল করে এই অনন্য মাইলফলকে পৌঁছান ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ভিনিসিয়ুস ইতোমধ্যে মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই গ্রুপ ম্যাচে গোল করেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এমন কীর্তি গড়লেন, শেষবার যেটা দেখা গেছে ২০০২ বিশ্বকাপে। ওইবার শিরোপা জয়ে ব্রাজিলের হয়ে গ্রুপের তিন ম্যাচেই গোল করেন রোনালদো নাজারিও ও রিভালদো।
এক কথায় অভিজাত তালিকায় নাম লিখলেন ভিনিসিয়ুস। কেবল তিন আসরে চারজন খেলোয়াড় এই কীর্তি গড়েন। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও ও ২০০২ সালে রোনালদো-রিভালদো জুটি। তাদের এই চমৎকার অর্জনের আসরে প্রত্যেকবার ব্রাজিল শিরোপা জিতেছিল। পুরোনো ইতিহাস কি নতুন করে ফিরে আসছে। ইতিহাস বলছে, ভিনিসিয়ুসের এই কীর্তিতে ব্রাজিলের হেক্সার স্বপ্ন পূরণ হতে চলেছে।
কেএম